মেহেদী হাসান খোকা, নির্বাহী সম্পাদক।
বরিশালের বিএম কলেজ নিয়ে এবার যা সামনে আসছে, তা শুনলে বরিশালবাসী চমকে যাবেন! উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ হওয়ার এই পদায়নের পেছনে এবার দুই প্রভাবশালী নাম ঘুরছে - একজন মাউশির ডিজি সোহেল, আরেকজন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক শিরিন!
১.ডিজি সোহেলকে ঘিরে কী অভিযোগ?
ভাইরাল দুই ভিডিওতে ভুক্তভোগীরা দাবি করছেন,মাউশিতে সোহেলের আমলে টাকা ছাড়া ফাইল নড়েত না। ভিডিওতে অভিযোগ উঠেছে প্রতি পদের জন্য ২ লাখ টাকা চাওয়ার অভিযোগ ১২ কোটি / ৫১ কোটি টাকার লেনদেনের অভিযোগ নাটোরে ৯ জন শিক্ষকের নিয়ম বহির্ভূত নিয়োগে ৯০ লাখ টাকার লেনদেনের অভিযোগ মহাপরিচালকের বিশেষ নির্দেশক্রমে" লিখে ফাইল অনুমোদনের অভিযোগ অভিযোগকারীদের প্রশ্ন - এই চক্রের হাত ধরেই কি বিএম কলেজে পদায়ন হচ্ছে?
২. সিটির প্রশাসক শিরিনকে ঘিরে কী অভিযোগ?
অভিযোগকারীদের দাবি অনুযায়ী, বিএম কলেজের এই পদায়নে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক শিরিন জড়িত রয়েছেন বলে তারা মনে করছেন।
- উপাধ্যক্ষ পদে অর্ডার করানোর সময়ও প্রশাসকের মাধ্যমে তদবির করা হয়েছিল বলে অভিযোগ। এখন অধ্যক্ষ হতে আবারও শিরিনের মাধ্যমে তদবির চালানো হচ্ছে বলে অভিযোগ। কাজী জাবেরের এই পদায়নের পেছনে শিরিনের হাত রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করছেন।
একই অনুষ্ঠানে একই ফ্রেমে থেকে ফুল দিয়েও একজনকে "ফ্যাসিস্ট" ট্যাগ দিয়ে যোগদান করতে দেওয়া হলো না। আর অন্যজন একই ফ্রেমে থেকেও উপাধ্যক্ষ হয়ে গেলেন!ছবিতে কাজী জাবের, রাশেদ খান শাহীন,মহিউদ্দিন - সবাই ছিলেন। তাহলে নাটকটা কার নির্দেশে? এই প্রশ্ন এখন বরিশালের অলিতে গলিতে।
১.সোহেল আর শিরিনকে ঘিরে ওঠা এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে।
২.ভাইরাল ২ ভিডিওর অভিযোগ খতিয়ে দেখতে হবে।
৩.বিএম কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন হতে হবে যোগ্যতা আর জ্যেষ্ঠতার ভিত্তিতে,তদবিরের ভিত্তিতে নয়।
এই প্রতিবেদনে উল্লেখিত সব অভিযোগ অভিযোগকারী ও ভিডিওতে থাকা ব্যক্তিদের দাবি অনুযায়ী প্রকাশ করা হয়েছে। মাউশির ডিজি সোহেল, প্রশাসক শিরিন ও কাজী জাবেরের বক্তব্য পাওয়া গেলে প্রভাতী বাংলাদেশ তা সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করবে। কোনো অভিযোগই এখনো স্বাধীনভাবে প্রমাণিত নয়।