মোঃ ইকবাল হোসেন, নরসিংদী।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদীটির বিভিন্ন স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো শান্ত (২৪) নামে একজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে মোঃসৌরভ ( ২০) পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্ববিকালেশিবপুরের লাখপুর গ্রামে আত্মীয় মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামেন ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত।
সাঁতার না জানার কারণে নদীর প্রবল স্রোতে হঠাৎ তিনজনই তলিয়ে যেতে থাকেন। এ সময় তাদের বাঁচাতে গিয়ে বাড়ির ছেলে সৌরভও নদীতে তলিয়ে যান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি।
পরদিন শনিবার সকালে ভৈরব থেকে আসা একটি ডুবুরি দল নদীর প্রায় ৬ থেকে ১০ কিলোমিটার এলাকায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে কালীগঞ্জ উপজেলার দীঘুয়া এলাকায় শান্তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।পরবর্তীতে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ওবায়দুল্লাহ ও সৌরভের মরদেহও উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, নিখোঁজ শান্তর সন্ধানে নদীতে এখনো ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজ সম্পূর্ণ শেষ হলে স্বজনদের সাথে আলোচনা করে মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া নেওয়া হবে।