সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
হারাধন চক্রবর্তী স্টাফ রিপোর্টার,
মিরসরাই :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সরকারহাট নজর আলী রুপজান উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই এর সংসদ সদস্য জনাব নুরুল আমিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রণজিৎ বিশ্বাস।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, সাবেক সিনিয়র শিক্ষক রফিউজ্জামান এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বিশ্বজিত দে।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত সাফল্যকে উৎসাহিত করা হয়।