সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা, নৈতিকতা ও সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মো: মশিউর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আমিন শরিফ সুপন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, উপজেলা করাত কল শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর মিয়া শিপনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং জীবনের পরবর্তী ধাপে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।