সাংবাদিক বি এম হাবিব উল্লাহ ও অলি উল্লাহ রনির মায়ের ইন্তেকাল
মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি
চকরিয়ার সিনিয়র সাংবাদিক বি এম হাবিব উল্লাহ ও সাংবাদিক অলি উল্লাহ রনির মা ৯০ বছর বয়সে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা খোন্দকার পাড়াস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মরহুমা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে সম্প্রতি তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দানের জন্য দোয়া করা হয়।