সাটুরিয়ায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ সমাবেশ ও মিছিল
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সাটুরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আমীর হামজা ও সদস্য সচিব মোঃ ফরিদ হোসেন।
প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাটুরিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাটুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা জনগণ মেনে নেবে না বলেও তারা উল্লেখ করেন।
সমাবেশে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।