সাধ্যের মধ্যে হার্নিয়ার চিকিৎসা, বিশেষ সুবিধা দিচ্ছে চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতাল
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় স্বল্প খরচে হার্নিয়া অস্ত্রোপচারের বিশেষ সুবিধা দিচ্ছে চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের প্রচারিত তথ্য অনুযায়ী, নভেম্বর মাস পর্যন্ত এ বিশেষ সুবিধায় হার্নিয়া অপারেশন করাতে পারবেন রোগীরা। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালটিতে হার্নিয়া অস্ত্রোপচার করবেন বিশেষজ্ঞ সার্জন ডা. মো. জেনারুল ইসলাম (নূর)। তাঁর শিক্ষাগত যোগ্যতা MBBS (SSMC), FCPS (Surgery), CMU (Ultra)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে চকরিয়াসহ কক্সবাজারের উপকূলীয় এলাকার মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। মাতৃ ও শিশুসেবা, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয় এখানে। এ ছাড়া টিউমার, পিত্তথলির পাথর, হার্নিয়া, পাইলস ও টনসিলসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থাও রয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, “আমরা সব সময় রোগীর প্রয়োজন ও সামর্থ্যকে গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি।”
কর্তৃপক্ষের দাবি, রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি এবং নারী ও পুরুষ রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের সুবিধা রয়েছে।
দীর্ঘদিন ধরে হার্নিয়া সমস্যায় ভুগছেন এমন রোগীদের চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের খরচ, সময়সূচি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।