নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলম। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করার এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার আশ্বাস দিয়েছেন।
তিনি ইতোমধ্যে সাবরাং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনছেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।
নুরুল আলম বলেন, আমি নির্বাচিত হলে সাবরাং ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। ইউনিয়নের কোনো মানুষ যেন সরকারি ও ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নিজেই বিশেষ নজরদারি রাখব।
তিনি আরও বলেন, যুবসমাজের কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং তরুণদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি সাবরাং ইউনিয়নের পর্যটনশিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার শিক্ষিত বেকার যুবকদের চাকরির সুযোগ তৈরির চেষ্টা করবেন।
তিনি বলেন, নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য সমানভাবে সেবা নিশ্চিত করবেন। সেবা পাওয়ার জন্য সাধারণ মানুষকে দিনের পর দিন পরিষদে অপেক্ষা করতে হবে না। তিনি নিজে নিয়মিত পরিষদে উপস্থিত থেকে জনগণের সমস্যা শুনবেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করবেন।
এ ছাড়া এলাকায় কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড যাতে বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
পরিশেষে নুরুল আলম সাবরাং ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। তিনি আশাবাদ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।