সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের দাদীর ইন্তেকাল
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের প্রয়াত চারবারের সংসদ সদস্য কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহানের মা এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের দাদী আখতার জাহান আদর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ দিন আগে ব্রেইন স্ট্রোক করার পর তাকে ঢাকায় এনে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। মরহুমা আখতার জাহান আদরের স্বামী আলহাজ্ব মুখতার আলী তালুকদার বৃহত্তর গজারিয়া ইউনিয়ন পরিষদের একাধিকবার চেয়ারম্যান ছিলেন এবং তাঁর মেঝো ছেলে জুলফিকার হায়দার কামাল লেবু সখিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সূর্য তরুণ শিক্ষাঙ্গন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।