সিংগাইরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল
সাইফুর রহমান
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আজাদ, সিংগাইর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক, সিংগাইর উপজেলা জাসাসের নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিলটি সিংগাইর পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের গণতান্ত্রিক আন্দোলন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মিছিল ও আলোচনা সভাকে কেন্দ্র করে সকাল থেকেই সিংগাইর পৌর এলাকার প্রধান সড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা হয়েছে