সুন্দরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের
রেজিস্ট্রেশন নিয়ে অবহিতকরণ সভা
এম মাহফুজার রহমান
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ,গাইবান্ধা
১০/০৮/২৬
গাইবান্ধার
সুন্দরগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন কার্যক্রম ত্বরান্বিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ লস্কর, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, উপজেলা স্কাউটস কমিশনার এম এ মাহফুজার রহমান লেলিন, দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি এ মান্নান আকন্দ, শিবরাম আলহাজ্ব মো. হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক এইচ এম মতিয়ার পারভেজ এবং খামার মনিরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হানিফ সরদার।
সভায় নতুন কুঁড়ি স্পোর্টসের রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, শিক্ষার্থী ও তরুণদের ক্রীড়ামুখী করা এবং ক্রীড়াঙ্গনে তাদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।