সুন্দরগঞ্জে মৎস্য চাষি ছাড়াই মৎস্য পক্ষ উদযাপন ২০২৬
উপজেলা প্রতিনিধি
সুন্দরগঞ্জ,
গাইবান্ধা
১৬/০৮/২৬
‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেলিতে থাকার কথা সুন্দরগঞ্জ উপজেলার মৎস্য চাষীরা কিন্তু মূলত আয়োজন ছিল একটা অফিসারদের টি শার্ট ও নাস্তার আয়োজন এই হল মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন ।
উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতে ইসলামীর আমির মুহা. একরামুল হক, সেক্রেটারি মো. মাহফুজার রহমান মধু, আমার বাংলাদেশ পার্টির উপজেলা আহ্বায়ক মো. তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক তার বক্তব্যে বলেন এই অনুষ্ঠানে মৎস্য চাষী ভাইয়েরা থাকলে ভালো হতো । মৎস্য চাষি হিসাবে মাজেদুল ইসলাম মন্ডল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই। দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়াতে মৎস্য চাষি ও জেলেদের দক্ষতা ও কার্যকর ভূমিকা বাড়াতে হবে।
সাধারণ জনগণের প্রশ্ন হল মৎস্য চাষিরা কি জানতে পারলো।
অনুষ্ঠানে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ও
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শুধু ছিল না প্রকৃত মৎস্য চাষী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
উপজেলার বিএনপি নেতৃবৃন্দ, জামাতী ইসলামের নেতৃবৃন্দ ,বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি সম্পাদক বৃন্দ।
পরে উপজেলার দুইজন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে জাতীয় মৎস্য পক্ষের সম্মাননা স্মারক দেওয়া হয়। জনমন প্রশ্ন তারা কি প্রকৃত মৎস্য চাষী। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।