সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ, আটক এক নারী ও এক ছেলেকে পুলিশে ধরিয়ে দিল জনগণ।
সুমন রায়
সৈয়দপুর,প্রতিনিধি
সৈয়দপুরে ফ্যামিলি ও পুষ্টি কার্ডের নামে শতাধিক পরিবারের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগে, এক নারী ও এক ছেলেকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনগন।
আজ রোববার ২২/১১/২২৬ সৈয়দপুর শহরের বাঁশবাড়ি ক্যাম্পে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে ৩০০ টাকা ও বেসরকারি এনজিও ওব্যাটের পুষ্টি কার্ড করে দেওয়ার কথা বলে ১০০ মোট ৪০০ টাকা করে শতাধিক পরিবার থেকে টাকা তুলেছে একটি চক্র।
তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি,পরে আটক তাঁদের প্রতারণা সামনে আসায় এক নারী ও এক ছেলেকে ধরে থানায় সোপর্দ করে জনগণ।