সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে ২৭০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সুমন রায়
সৈয়দপুর,প্রতিনিধি
নীলফামারী সৈয়দপুর উপজেলা কিছামত কামারপুকুর এলাকায় অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন— কামারপুকুর ইউনিয়নের কিছামত কামারপুকুর এলাকার বাসিন্দা মোঃ শামীম (৩১), পিতাঃ মোঃ মোজাম্মেল হক এবং তার স্ত্রী মোছাঃ আদরি আক্তার (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে তাদের নিজ বাসাবাড়িতে অভিযান তল্লাশি করলে ২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট), এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।