সুমন রায় উপজেলা প্রতিনিধি
শোক সংবাদ
সৈয়দপুর শহরের বিশিষ্ট শিল্পপতি ‘নোয়া গ্রুপের’ কর্ণধার ও সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাজকুমার পোদ্দার- এর দ্বিতীয়া কন্যা রীপ্রিয়া পোদ্দার আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে দশটায় ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে।রীপ্রিয়া পোদ্দার অসুস্থতা নিয়ে ঢাকার স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অকাল মৃত্যুর খবরে সৈয়দপুরে শোকের ছায়া নেমে আসে।পারিবারিক সূত্র মতে, তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল বুধবার,(২৪ জুন) সকাল ১১টা ঘটিকায় সৈয়দপুর কেন্দ্রীয় শ্মশানে সম্পন্ন করা হবে।