হাতীবান্ধা শহর উদ্দিন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবু তাহের বিএসসি
মো: শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট।
আজ ২৫/০৬/২০২৬ ইং তারিখে দুপুর ১২ টার সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী শহর উদ্দিন সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবু তাহের বিএসসি।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু তাহের বিএসসিকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আবু তাহের বিএসসির সফলতা কামনা করে বলেন, তাঁর দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে। শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।
দায়িত্ব গ্রহণ শেষে আবু তাহের বিএসসি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং বিদ্যালয়কে এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষক-কর্মচারীরা নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।