ইউসুফ আলী শিবগঞ্জ (বগুড়া)
আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আমিনুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিশ্বনাথ সূত্রধরের এই অভূতপূর্ব সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকত।
আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান মিজু, প্রচার সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।
এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বে মধ্যে উপস্থিত ছিলেন মহাস্থান পুকুরপাড় জামে মসজিদের মোয়াজ্জেম আঃ রহমান, শেমিল আহম্মেদ, শাহিনুর ইসলাম, শফিকুল ইসলাম রফিক, খোকন মিয়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন