1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পিরোজপুরে এসডিএফ–এর RELI প্রকল্পে জীবিকায়ন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

পিরোজপুরে এসডিএফ–এর RELI প্রকল্পে জীবিকায়ন ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা

সৈয়দ আল রাজী, পিরোজপুর 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

সৈয়দ আল রাজী, পিরোজপুর 

সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাস্তবায়িত রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (RELI) প্রকল্পের আওতায় পিরোজপুর সদর উপজেলায় স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এসডিএফ–এর উপকারভোগী নারীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম আল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নুসরাত জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জাহিদ হোসেন।

কর্মশালায় RELI প্রকল্পের অগ্রগতি, উপকারভোগী নারী উদ্যোক্তাদের উদ্যোগ উন্নয়ন, জীবিকায়ন পরিকল্পনা এবং স্থায়ী উন্নয়ন কাঠামো নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মকর্তা (লাইভলীহুড) কৃষিবিদ তুহিন আহম্মেদ। সঞ্চালনায় ছিলেন জেলা কর্মকর্তা (আইসিবি) মো. মেজবা উর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিএফ পিরোজপুর জেলা ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহা। তিনি বলেন, “RELI প্রকল্প মানুষের জীবনে শুধু অর্থনৈতিক পরিবর্তনই নয়; বরং স্থায়ী জীবিকায়ন, উদ্যোক্তা তৈরির সক্ষমতা ও সম্প্রদায়ভিত্তিক স্বনির্ভরতার ভিত্তি গড়ে তুলছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট