
জসিম মুন্সী গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন টুঙ্গিপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে ইউএনও কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনও জহিরুল আলম বলেন, সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এই উপজেলার উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে টুঙ্গিপাড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মুতাসিম বিল্লাহ সহ নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সফল কর্মকাল কামনা করেন।