গোলাম মোস্তফা.যশোর সারসা
আজ ১০/১২/২০২৫ বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলাশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উদ্যোগে এক প্রাণবন্ত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকটি পরিচালনা করেন উলাশী ইউনিয়ন সেক্রেটারি আবুল খায়ের এবং সভাপতিত্ব করেন সম্মানিত আব্দুল হাই মাষ্টার।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শার্শা আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা আজীজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শার্শা উপজেলার সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম এছাড়া আরও বক্তব্য রাখেন উলাশী ইউনিয়ন সভাপতি মাওলানা শের শাহ উলাশী ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা আলমগীর হোসেন ইউনিয়ন টীম সদস্য আলহাজ্ব মিয়াঁরাজ আলী আশরাফ আলী, আব্দুল ওহাব, মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।নির্বাচনী এই উঠান বৈঠকে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান।সাধারণ মানুষের উৎসাহ-উদ্দীপনা ও উপস্থিতি পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।দাঁড়িপাল্লার বিজয় হোক জনগণের বিজয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬