1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চারটি ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

চারটি ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

মোঃ দোয়েল আহম্মেদ, রাজশাহী 
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

মোঃ দোয়েল আহম্মেদ, রাজশাহী 

রাজশাহীর বাগমারা উপজেলায় পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ড্রাম চিমনি ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শ্রমিকরা অংশ নেন। প্রশাসন সূত্রে জানা যায়, বিগোপাড়া, বানাইপুর, শালমারা, জয়পুরা ও দ্বীপপুর ইউনিয়নের মিরপুর এলাকায় দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটাগুলো ড্রাম চিমনি ব্যবহার করে কার্যক্রম চালিয়ে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ইটভাটার মালিকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলোর মধ্যে শালমারা-বাঁইগাছা এলাকার সিয়াম ব্রিকস, এমএনকে ব্রিকস, এসএমএআই ব্রিকস এবং দ্বীপপুর ইউনিয়নের মিরপুর এলাকার এমএমবি ব্রিকস রয়েছে। এসব ইটভাটায় ট্রাক্টরে মাটি পরিবহনের কারণে সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছিল। পাশাপাশি কয়লার বদলে গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করায় পরিবেশের ভারসাম্যও মারাত্মকভাবে নষ্ট হচ্ছিল বলে অভিযোগ করেন এলাকাবাসী।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, “প্রথম দিনের অভিযানে চারটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। মালিকদের পাওয়া না যাওয়ায় আইন অনুসারে ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাগমারার প্রতিটি এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চলবে। স্থানীয়দের দাবি, এ ধরনের অবৈধ ইটভাটা উচ্ছেদে পরিবেশসহ সাধারণ মানুষের জীবনযাত্রা স্বস্তিতে ফিরবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট