মানিকগঞ্জ জেলা জাসাস-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুল জলিল পাশা উপজেলা প্রতিনিধি সাটুরিয়া মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলা জাসাস-এর বর্ধিত সভা আজ দিনব্যাপী উৎসবমুখর ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সভাস্থল হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ জাকির হোসেন, যুগ্ম আহবায়ক, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম পায়েল, সদস্য, জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সভায় সভাপতিত্ব করেন মোসারফ হোসেন সিকদার, আহবায়ক, জেলা জাসাস মানিকগঞ্জ।
সঞ্চালনায় ছিলেন মোঃ শামীম বিশ্বাস, সদস্য সচিব, জেলা জাসাস মানিকগঞ্জ।
অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন,
ওহিদুল ইসলাম লোটাস, সিনিয়র যুগ্ম আহবায়ক, জেলা জাসাস।
মুনজুর আলম পালু, যুগ্ম আহবায়ক, জেলা জাসাস মানিকগঞ্জ।
মোঃ জিয়াউল হক শাওন, যুগ্ম আহবায়ক, জেলা জাসাস মানিকগঞ্জ।
মোঃ জাহাঙ্গীর আলম জিয়া যুগ্ম আহবায়ক জেলা জাসাস মানিকগঞ্জ। চেয়ারম্যান, ফুকুরহাটী ইউনিয়ন।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভলী ইয়ামিন রুমি, ‘অদম্যনারী’ মানিকগঞ্জ জেলা।
সভায় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির বিশেষ দোয়া ও মোনাজাত করে, আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ জেলা বিএনপি-এর সফল আহবায়ক আফরোজা খানম রিতা–র দিক নির্দেশনা অনুসরণ করে সকল নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। ধানের শীষে ভোট প্রার্থনা করে জনগণকে উৎসাহিত করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সাংগঠনিক ঐক্য, সততা ও নিষ্ঠা ধরে রেখে জাসাসকে আরও শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
দিনব্যাপী এই বর্ধিত সভায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, আলোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে কার্যক্রম সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬