1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
RIB এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন                 - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

RIB এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উদযাপন                

এম কে হাসান বিশেষ প্রতিবেদক 
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

এম কে হাসান বিশেষ প্রতিবেদক 

কক্সবাজার জেলার সদর উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির উদ্যোগে ১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়, এতে সার্বিক ভাবে সহযোগিতা করেন Research initiatives Bangladesh (RIB) এবং National endowment for democracy (NED) । সকাল ১১ টায় জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন শহীদ মিনারে গিয়ে পথসভা করেন।

১০ ডিসেম্বর-বিশ্ব মানবাধিকার দিবস, এই দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়- “মানবাধিকার কোন দয়ার বিষয় নয়, এটি মানুষের জন্মগত অধিকার।”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালী ও পথসভার মাধ্যমে এই দিবসটি পালন করা হয়,তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটি (সদর উপজেলার) উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ রমিজ উদ্দিন, বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী মোঃ কামরুল হাসান, মনির আলম, জাকির হোসেন নয়ন, ইমরান হোসেন নবী সহ বিভিন্ন মানবাধিকার কর্মী ও সামাজিক ব্যক্তিবর্গরা। বক্তারা বলেন ৭৬ বছর আগে, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘ মানবাধিকারের সর্বজনীন ঘোষণা গ্রহণ করে। এই ঘোষণা মানুষের-জীবনের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা শিক্ষা, চিকিৎসা ও ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছিল। কিন্তু বাস্তবতা হলো—আজও বহু মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।বক্তারা বলেনঃ- আজ আমাদের সমাজে আমরা দেখছি- নারী ও শিশুর প্রতি সহিংসতা, শ্রমিকের ন্যায্য অধিকার লঙ্ঘন, বাক ও মত প্রকাশে বাধা, দুর্বল ও প্রান্তিক মানুষের প্রতি বৈষম্য।

বক্তারা আরো বলেন, মানবাধিকার লঙ্ঘন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে। এই পথসভা থেকে বক্তারা দৃঢ় কণ্ঠে এই দাবি জানানঃ- মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্ত মূলক বিচার করতে হবে। নারী, শিশু, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের সব স্তরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মানবাধিকার বিষয়ে জনগণের সচেতনতা বাড়াতে রাষ্ট্র কে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা বলেনঃ- আমরা আজ এই পথে দাঁড়িয়ে অঙ্গীকার করি আমরা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকবো না। মানবাধিকারের পক্ষে সোচ্চার থাকবো। ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে একসাথে কাজ করবো । মানবাধিকার দিবস শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি প্রতিদিনের সংগ্রাম, প্রতিদিনের দায়িত্ব। মানবিক বাংলাদেশ গড়ার শপথ নিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে পথসভার সভাপতি এই পথসভা সমাপ্ত ঘোষণা করা হয়। জয় হোক মানবাধিকারের। জয় হোক ন্যায় ও মানবতার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট