1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পুঠিয়ায় সরকারি খাস জমি উদ্ধার ও মাদকবিরোধী অভিযান: চার আনি রাজবাড়ির পেছনে মাদকের আস্তানা উচ্ছেদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আমি জাতীয় সংসদে এ দেশের আপামোর নারী পুরুষ সবার জন্য কথা বলতে চাইএ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু । পবায় পল্লী সঞ্চয় ব্যাংকের দুইদিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভবদাহ জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন ফেনীর মহিপাল ফ্লাইওভারের পাশে সড়ক দু/র্ঘট/না: পরিচয়হীন পথচারীর জীবন-মৃ,/ত্যু/র লড়াই কালবৈশাখী ও শিলা বৃষ্টি ঝড়ে লণ্ডভণ্ড কৃষিতে ব্যাপক ক্ষতি। বগুড়ায় র‌্যাবের পৃথক অ/ভি/যা/নে ২ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক, ট্যাপেন্টাডল ট্যাবলেট উ/দ্ধা/র। দাগনভূঁঞায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ দোয়ারাবাজারে ৮বছরের শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দাবি।

ভিডিও সংবাদ 👇👇

পুঠিয়ায় সরকারি খাস জমি উদ্ধার ও মাদকবিরোধী অভিযান: চার আনি রাজবাড়ির পেছনে মাদকের আস্তানা উচ্ছেদ

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চার আনি রাজবাড়ির পিছনে বহুদিন ধরে গড়ে ওঠা মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে প্রায় ৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। বুধবার এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।অভিযানকালে মাদক সেবন ও বিক্রির কাজে ব্যবহার হওয়া বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।অভিযান সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন,সরকারি জমিতে কোনোভাবেই অবৈধ দখল বা মাদকের আশ্রয়স্থল তৈরি হতে দেওয়া হবে না। আজকের অভিযানে ৫ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।তিনি আরও বলেন,মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সদা প্রস্তুত।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পুঠিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের নিয়মিত যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট