রাকিব শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জ -১ কাশিয়ানী-মুকসুদপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, দলটির সহ-সংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমকে।এই নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করতে জনগণের কাছে ছুটে যাচ্ছেন নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় ১১ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪.৩০ ঘটিকার সময় উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে প্রতিটি দোকানে গিয়ে চেয়েছেন ভোট।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শেখ সেলিম, শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির, রাতইল ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক অহিদুজ্জামান, আহবায়ক কমিটির সদস্য আজাদ হোসেন, যুবদলের সভাপতি সাগর মোল্লা, সাধারণ সম্পাদক শফিকুল আলম।তারা জনগণের কাছে গিয়ে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সেলিমুজ্জামান সেলিম কে ধানের শীষ প্রতীকে ভোট দিন। তিনি একজন আদর্শবান ও যোগ্য নেতা। যদি সে নির্বাচিত হন তাহলে গোপালগঞ্জের মানুষের জন্য ভালো কাজ করবেন, জনগণ শান্তিতে থাকবে, উন্নয়ন এর ধারা চলমান থাকিবে এবং দেশে অরোজগতা দূর হবে। এই আসনে আগে যে উন্নয়ন হয়েছে এর থেকে ও তিনি বেশি উন্নয়ন করবেন। তৈরি হবে কল কারখানা যেখানে কর্ম বেকার মানুষের জন্য কর্মসংস্থান এর ব্যবস্থা হইবে। তাই আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে দিয়ে তাকে কাশিয়ানী মুকসুদপুর বাসির সেবা করার সুযোগ দিন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬