1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে পরিত্যক্ত গর্তে পড়ে সেই দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

তানোরে পরিত্যক্ত গর্তে পড়ে সেই দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের করুণ মৃত্যু হয়েছে। টানা ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে মাটি আনতে গিয়ে একটি ট্রলি কাদায় আটকে যায়।  শিশুটির মা শিশু সাজিদ কে  নিয়ে  ট্রলিটি দেখতে সেখানে যান। তাদের দুই বছরের ছেলে সাজিদ ঘটনাস্থলে মায়ের কোলে ছিল। এক পর্যায়ে শিশু সাজিদ মায়ের কোলে থেকে নেমে আশপাশে হাঁটতে থাকে। অসাবধানতাবশত সে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে পড়ে।শিশুটি পড়ে যাওয়ার পরপরই স্থানীয়রা চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। শিশুটিকে জীবিত রাখার জন্য গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়।ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও তিনটি এক্সকেভেটর বৃহস্পতিবার সারাদিন ধরে মাটি খনন করে। ৪০ ফুট গভীর পর্যন্ত খনন করা হলেও শিশুটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। দীর্ঘ ও জটিল এ উদ্ধার অভিযানে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।অবশেষে রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে সাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের একমাত্র ছেলে।ঘটনার পর থেকে কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যসহ স্থানীয়রা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পরিত্যক্ত গর্তগুলো আগেই সুরক্ষিত না করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট