জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বিএনপির ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ও জেলার সফল আহবায়ক আফরোজা খানম রিতা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনভর ব্যাপক কর্মসূচিতে অংশ নেন। তার উপস্থিতিতে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের ঢল দিনের শুরুতেই তিনি যান দরগ্রাম হাই স্কুল মাঠে, যেখানে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ফ্রি মেডিকেল চিকিৎসা ক্যাম্প।সুবিধাবঞ্চিত শত শত নারী-পুরুষ ও প্রবীণ মানুষ সেখানে চিকিৎসাসেবা নিতে আসেন।রিতা ক্যাম্প পরিদর্শন করে চিকিৎসাসেবা গ্রহণকারী মানুষের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে চিকিৎসা সহায়তার আশ্বাস দেন।এসময় এলাকাবাসী তাকে পথসভা সদৃশ স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান তুলেন।মরহুম ছোবান আলীর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজমেডিকেল ক্যাম্প শেষে তিনি যান বালিয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছোবান আলী এর বাড়িতে।সেখানে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। সাধারণ মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দুপুরের খাবার তাদের সঙ্গেই সারেন।
এরপর স্থানীয় মানুষের কাছ থেকে ব্যাপক দোয়া ও সমর্থন পান।ভাটারা নির্বাচনী ক্যাম্পে বিশাল জনসমাগম দুপুর পরবর্তী সময়ে তিনি উপস্থিত হন ভাটারা নির্বাচনী ক্যাম্পের প্রচারণা সভায়।সেখানে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, জাসাস, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভাস্থলে বিপুল জনসমাগম ঘটে—নারী, পুরুষ, যুবসমাজ সকলেই দলে দলে এসে রিতাকে অভ্যর্থনা জানান।তার বক্তব্যে তিনি বলেন,মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি পুনরুদ্ধারের জন্য ধানের শীষে আপনারা সবাই ভোট দিন। আপনাদের ভোটেই পরিবর্তন আসবে।সভায় উপস্থিত সকলেই হাত তুলে ধানের শীষে ১০০% ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।দিনব্যাপী প্রচারণা জমে ওঠে নির্বাচনী আমেজে দিনশেষে আফরোজা খানম রিতার প্রচারণা সাটুরিয়া অঞ্চলে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা সৃষ্টি করে। সাধারণ মানুষের মুখে ছিল একটাই কথা এবার পরিবর্তন চাই, ধানের শীষেই ভোট যাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬