মো: শাকিল হোসেন পটুয়াখালী জেলা স্টাফ রিপোর্টার
পটুয়াখালী -২ (বাউফল) আসনে বিএনপি দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা কর্মীরা।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) বিকাল ৩ ঘটিকায় সময় বাউফল পৌর শহরের পাবলিক মাঠ সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সকল নেতাকর্মীরা একসাথ হয়ে এ মিছিল বের করে। মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয় । মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা।দলীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬ আসনে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। পটুয়াখালী- (বাউফল) আসনে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেয়া হয়। তাকে (শহিদুল আলম) অপর দুই মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মুনির হোসেন ও একেএম ফারুক আহমেদ তালুকদারের অনুসারী মনোনয়ন প্রত্যাখানে বিক্ষুব্ধ হয়ে উঠে। এরপর থেকে লাগাতার বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মুনির ও ফারুকের অনুসারীরা। তারা সড়ক অবরোধ,করে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেন। আজ (বৃহস্পতিবার) কাফনের কাপড় পড়ে বিক্ষোভ সমাবেশ করেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক ও মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা মুনির হোসেনের অনুসারী আ. জব্বার মৃধা বলেন, যাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর বিরোধিতা করে আ.লীগ নেতার পক্ষে কাজ করেছেন। বিভিন্ন স্থানীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন। বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রামে ছিল না, দলীয় নেতা কর্মীদের পাশে ছিলেন না। আমরা তৃণমূল বিএনপি কোনো ভাবেই তাকে মেনে নিব না। আমরা এ মনোনয়ন বাতিল দাবি করছি।
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ফারুক আহমেদের অনুসারী হাজী মাসুম বিল্লাহ পলাশ বলেন, যার সাথে দলের কোনো সম্পৃক্তা নেই, তার সাথে আমরাও নেই। তিনি শারিরীকভাবে আনফিট। তাকে নিয়ে এ আসনে জয় লাভ করা সম্ভব না।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬