বিজিবি’র অভিযানে ১০,০০০ ইয়াবা সহ এক পাচারকারী গ্রেপ্তার।
মো মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ঘুমধুম বিওপি’র টহলদল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে অভিযান পরিচালনা করে ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী (এফডিএমএন) রহমত উল্লাহ (২৫), পিতা-মোঃ হোসেন, ঠিকানা-এফডিএমএন ক্যাম্প-০৮ (ই), ব্লক-৮১’কে আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম পক্রিয়াধীন।
অধিনায়ক বলেন বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬