মো মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বঙ্গোপসাগর থেকে ১,৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি বোটসহ ২২ পাচারকারীকে গ্রেফতার করেছে নৌবাহিনী।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সেন্টমার্টিনের বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নৌবাহিনী সুত্রে জানা যায়, একটি পাচারকারী দল সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে সিমেন্ট পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে (৯ ডিসেম্বর) অভিযানে গভীর রাতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় দুটি কাঠের বোট দেখতে পাওয়া পায়। নৌবাহিনী জাহাজ কাছে গেলে তারা পালানোর চেষ্টা করে। তখন নৌবাহিনী জাহাজ বোট দুটিকে গ্রেফতার করে। পরে বোট তল্লাশি করে ১৫০০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ এবং চোরাকারবারি দলের ২২ জন সদস্যকে গ্রেফতার করা হয়।জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ১০ ডিসেম্বর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬