1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিক্ষকদের সমস্যায় দ্রুত সমাধানের আশ্বাস ইউএনওর রাতের সাউন্ড সিস্টেমে প্রশাসনের কঠোর নির্দেশনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শিক্ষকদের সমস্যায় দ্রুত সমাধানের আশ্বাস ইউএনওর রাতের সাউন্ড সিস্টেমে প্রশাসনের কঠোর নির্দেশনা

আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা এমপিওভুক্ত সহকারী শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।পরিষদের আহ্বায়ক মো. নুরুল ইসলাম সিয়াম ও সদস্যসচিব এ কে এম কামরুল হাসানের নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে ইউএনও ফারজানা ববি মিতু শিক্ষকদের প্রতি তার বিশেষ শ্রদ্ধার কথা তুলে ধরে বলেন,আমি শিক্ষক পরিবারের সন্তান। শিক্ষকসমাজকে আমি সর্বোচ্চ সম্মান করি। আপনাদের সমস্যা দ্রুত সমাধান করাই আমার অগ্রাধিকার।তিনি জানান,যেকোনো সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয় সামনে নিয়ে আসলে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হবে।এসময় শিক্ষক মো. নুরুল ইসলাম সিয়াম স্কুলের পাশের এলাকায় মাদকসেবী ও অসামাজিক তরুণদের আনাগোনার বিষয়টি ইউএনওর দৃষ্টিতে আনেন।জবাবে ইউএনও জানান,বিষয়টি গুরুত্বসহকারে মনিটরিং করা হবে এবং প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া শিক্ষক এ কে এম কামরুল হাসান গভীর রাত পর্যন্ত বিয়ে–অনুষ্ঠানে সাউন্ড সিস্টেমে উচ্চশব্দে গান বাজানোর অভিযোগ করেন।ইউএনও ফারজানা ববি মিতু সঙ্গে সঙ্গে নির্দেশনা দিয়ে বলেন,এ ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে জানান। রাতের শব্দদূষণ কোনভাবেই বরদাশত করা হবে না।সাক্ষাৎ শেষে শিক্ষক নেতৃবৃন্দ ইউএনওর উদ্যোগ ও ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন।তারা আশা প্রকাশ করেন, লৌহজংয়ে শিক্ষা পরিবেশ রক্ষায় প্রশাসন ও শিক্ষকসমাজ একসঙ্গে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট