1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবচরে ধর্ষকের প্রতিবাদে ফাঁসির দাবিতে উত্তাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা

ভিডিও সংবাদ 👇👇

শিবচরে ধর্ষকের প্রতিবাদে ফাঁসির দাবিতে উত্তাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হুসাইন  শিবচর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন  শিবচর প্রতিনিধি

শিবচরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিঠুন মজুমদারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বেলা ১১টায় ছাত্র জনতার নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। বিভিন্ন বয়সের মানুষ এতে যোগ দিয়ে ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।সমাপনী সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর প্রতি এমন নৃশংস আচরণ কোনোভাবেই সহ্য করা যায় না। তারা জানান, মামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন ধর্ষিত শিশুর আপন বড় ভাই। তিনি বলেন মিঠুন মজুমদারের ফাঁসি না হলে আমরা শিবচর বাসিকে নিয়ে বৃহৎ আন্দোলনে যাব। আরো বক্তৃতা দেন ছাত্র-জনতা আন্দোলনে সমন্বয়ক আলামিন, মুজাহিদ তালুকদার, সহ আরো স্থানীয় নেতৃবৃন্দ।গত রোববার শিবচরের বাবনা তলায় প্রথম শ্রেণীর ওই শিশুকে একা পেয়ে মিঠুন মজুমদার তাকে নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে রাতে স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা জনে জনে ছড়িয়ে পড়েছে এবং দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ আরও জোরদার হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট