1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
একই বংশ,একই গ্রামে দুই রাজনীতিক দলের দুই এমপি প্রার্থী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

একই বংশ,একই গ্রামে দুই রাজনীতিক দলের দুই এমপি প্রার্থী

নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নৃপেন হালদার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ- ৩(কোটালীপাড়া টুঙ্গিপাড়া) আসনে কোটালীপাড়া উপজেলার একই বংশ, একই গ্রামের দুই নেতা দুটি রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়েছেন। ইতোমধ্য এই রাজনৈতিক দল দুটি তাদের দুজনকে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এই দুই প্রার্থী হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝবাড়ি গ্রামের মৃত দলিল উদ্দিন দাড়িয়ার ছেলে ও গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসু এবং একই গ্রামের মো: সিদ্দিক দাড়িয়ার ছেলে ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো: আরিফুল দাড়িয়া।
জানাগেছে, গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে সম্প্রতি গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বশার দাড়িয়া বাসুকে প্রার্থী হিসেবে করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি। প্রার্থী ঘোষণা পর থেকেই আবুল বশার দাড়িয়া বাসু দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করতে দেখাগেছে।অপরদিকে, গতকাল বুধবার (১০ডিসেম্বর) জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসনে প্রার্থী হিসেবে মোঃ আরিফুল দাড়িয়ার নাম ঘোষণা করেন। এ ঘোষণার পরেই উপজেলা জুড়ে বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। মাঝবাড়ি গ্রামের সমাজসেবক রেয়াজুল দাড়িয়া বলেন, একই বংশ, একই গ্রামে দুই জন এমপি প্রার্থী এটা আমাদের সৌভাগ। আমাদের দাড়িয়া বংশ হতে আমার জানামতে এই প্রথম এমপি পদে দাড়িয়েছে। তবে একজন প্রার্থী হলে ভালো হতো।একই গ্রামের বাসিন্দা নার্গিস বেগম বলেন, শুনেছি আমাগো গ্রাম থেকে দুই জনে নির্বাচন করবে। আমরা যারে ভালো ও যোগ্য মনে করবো তারে ভোট দিবো।গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বশার দাড়িয়া বাসু বলেন, ‘যেকোনো দলের প্রার্থী হয়ে যে কেউ নির্বাচন করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। একই গ্রামের দুইজন নয়, পাঁচজনও প্রার্থী হয়ে আসতে পারে, আমার দল আমাকে প্রার্থী করেছেন। আমি দীর্ঘ দিন ধরে জনতার কাছে গিয়ে গণসংযোগ করে আসছি। আশা করছি ভালো কিছু হবে।জাতীয় নাগরিক পার্টির প্রার্থী মো: আরিফুল দাড়িয়া বলেন, দল আমাকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আমি এলাকায় প্রচারণা শুরু করেছি। একই গ্রামে দুই জন প্রার্থী এতে আমার নির্বাচনে কোন প্রভাব পড়বে না। উল্লেখ্য: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া -টুঙ্গিপাড়া) আসনে এই দুই প্রার্থী ছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও গোপালগঞ্জ জামায়াতে ইসলামীর জেলা আমির এম এম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মারুফ শেখকে গণসংযোগ করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট