1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী- পিন্টু চন্দ্র বিশ্বসর্মার জনসংযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী- পিন্টু চন্দ্র বিশ্বসর্মার জনসংযোগ

মোঃ এমদাদুল হক ভূইয়া  নান্দাইল (উপজেলা) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

মোঃ এমদাদুল হক ভূইয়া  নান্দাইল (উপজেলা) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন সচেতন নাগরিক ও সার্চ মানবাধিকার সোসাইটির নান্দাইল উপজেলা শাখার মানবাধিকার বিষয়ক সম্পাদক পিন্টু চন্দ্র বিশ্বসর্মা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে নান্দাইল বাজারে ব্যাপক জনসংযোগ করেন।এ সময় তিনি নান্দাইলের সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, প্রত্যাশা-প্রত্যাশা নিয়ে মতবিনিময় এবং নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,ভেদাভেদ নয়, চাই ভালোবাসা। সবাই আমার প্রিয়, আমি সবার প্রিয়। অপ-রাজনীতি বুঝি না, আমি বুঝি উন্নয়নমূলক পরিবর্তনের রাজনীতি। দোষারোপের রাজনীতি নয় শান্তি, নিরাপত্তা ও ভালোবাসা ভালো রাখাই আমার প্রতিশ্রুতি।তিনি আরও জানান, জনগণের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ১৫৩ ময়মনসিংহ-৯, নান্দাইল আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ জন্য তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।পিন্টু চন্দ্র বিশ্বসমা কাকচর, ২নং ওয়ার্ড, নান্দাইল পৌরসভার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার কার্যক্রমে জড়িত।জনসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ্বসর্মা নান্দাইলে টেকসই উন্নয়ন গড়তে তাঁর ১৪টি অগ্রাধিকারমূলক পরিকল্পনা তুলে ধরেন। সেগুলো হলো ১. চুরি-মুক্ত নান্দাইল গঠনে বাসা-বাড়ি, দোকানপাট, যানবাহন ও গবাদিপশু চুরির উপদ্রব বন্ধে আধুনিক ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালুর ঘোষণা। নিরাপত্তাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন।২. ভিক্ষুক-মুক্ত নান্দাইল গড়তে- প্রকৃত ভিক্ষুকদের পুনর্বাসন, কর্মসংস্থান, ভাতা এবং সহায়তা দিতে ‘ভিক্ষুক ফাউন্ডেশন’ গঠনের প্রতিশ্রুতি।৩. বাজেটের স্বচ্ছতায় সরকারি বরাদ্দ জনসম্মুখে উপস্থাপন এবং শহর-গ্রামের উন্নয়নে সুষম বণ্টন।৪. সামাজিক বিশৃঙ্খলা নিরসনে পাড়া-মহল্লায় অভিযোগ বক্স স্থাপন, প্রতি সপ্তাহে অভিযোগ সংগ্রহ ও প্রাপ্ত পরামর্শ অনুযায়ী দ্রুত ব্যবস্থা।৫. শিক্ষার মানোন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বহিরাগত রাজনীতি নিষিদ্ধ, ভোটের মাধ্যমে ছাত্র সংসদ গঠন, দরিদ্র-মেধাবীদের বিশেষ সহায়তা।৬. পড়াশোনায় মনোনিবেশে ছাত্র-ছাত্রীদের আন্তঃপ্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক খেলাধুলা, নিয়মিত উপস্থিতি ও মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের বার্ষিক সম্মাননা। ৭. বেকারদের প্রশিক্ষণ, টিমওয়ার্ক ও উদ্যোগতা তৈরির কার্যক্রম; আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।৮. অনলাইন কেনাবেচায় ক্রমবর্ধমান প্রতারণা প্রতিরোধে একটি মনিটরিং সেল গঠন করা। ৯. বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা রোধে আগেই যাচাই-বাছাই করা হবে। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহায়তা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য পৃথক ফান্ড গঠন।১০. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত সহজ করা, যানজটমুক্ত রাস্তা ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন।১১. গবাদিপশু পালন ও খামারিদের সহায়তায় নিয়মিত টিকা, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত খামারিদের যৌক্তিক ক্ষতিপূরণের আশ্বাস।১২. বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃহৎ পরিসরে গাছ লাগানো কর্মসূচি।১৩. সাধারণ মানুষের জন্য মাসিক সাংবাদিক সম্মেলন ও নান্দাইলে একটি স্থায়ী সাংবাদিক ভবন নির্মাণ।১৪. সব ধর্মের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে ধর্ম পালনের নিশ্চয়তা; সম্প্রীতি, সহনশীলতা ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখা।পিন্টু চন্দ্র বিশ্বসর্মা বলেন, “সাম্প্রদায়িকতা নয়- সম্প্রিতির মাধ্যমে নান্দাইলকে সুন্দর-সুচ্ছল ও উন্নত রূপ দিতে চাই। আমার রাজনীতি হবে উন্নয়ন ও মানবিকতার, বিভাজন নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট