1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুনামগঞ্জ-৫ আসন একই ইউনিয়নে তিন প্রার্থী, সমীকরণে নতুন মোড় দাড়ি পাল্লায় হাওয়া লেগেছে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

সুনামগঞ্জ-৫ আসন একই ইউনিয়নে তিন প্রার্থী, সমীকরণে নতুন মোড় দাড়ি পাল্লায় হাওয়া লেগেছে

মোহাম্মদ আব্দুস ছালাম 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ আব্দুস ছালাম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে চমক সৃষ্টি হয়েছে একই ইউনিয়নের তিনজন প্রার্থীর অংশগ্রহণে। শিল্পনগরী খ্যাত ছাতক ও দোয়ারাবাজার নিয়ে গঠিত এ আসনে বরাবরই প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে হাড্ডাহাড্ডি।তবে এবার নতুন করে আলোচনায় আসে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঘোষণার পর। সিলেটের বিখ্যাত আলেম ও সুফি আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর হাতে গড়া সংগঠনটির প্রার্থী মাঠে নামায় পুরো নির্বাচনী হিসাব-নিকাশ নতুন করে পাল্টে যায়।একই ইউনিয়নের তিন গ্রামের তিনজন প্রার্থী হওয়ায় দোলারবাজার ইউনিয়নে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। দক্ষিণ ছাতকের দোলারবাজার ইউনিয়নের চেলারপাড়, কল্যাণপুর ও জটি—এই তিন গ্রাম থেকেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিন রাজনৈতিক ব্যক্তি, যার মধ্যে দুজন ইসলামী সংগঠনভুক্ত অভিজ্ঞ আলেম।প্রার্থীরা হলেন— গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, যিনি সিলেটের জামায়াতে ইসলামীর শূরা সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ও বুরাইয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী এবং স্বতন্ত্র প্রার্থী মানবাধিকারকর্মী লন্ডনপ্রবাসী জয়নাল আবেদীন। তিন প্রার্থীর বাড়ি দোলারবাজার ইউনিয়নের তিন পৃথক গ্রামে হলেও ভোটের মাঠে তাদের উপস্থিতি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একই ইউনিয়নের তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সমৃদ্ধই হবে।দোলারবাজার ইউনিয়নের বারগোপি গ্রামের বাসিন্দা জনৈক ব্যাক্তি বলেন, একই ইউনিয়নের তিন গ্রামের তিনজন প্রার্থী—এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। পাঁচজনও হতে পারে। এটাই গণতন্ত্র। ভোটাররা প্রতিযোগিতা দেখবেন, নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেবেন।জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, আমি আমার দলের মনোনয়ন পেয়ে মাঠে নেমেছি। জনগণের সাড়া খুব ভালো। বিজয় আসবে ইনশাআল্লাহ।স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী বলেন, দুজন আলেম ও একজন লন্ডনী প্রার্থী—এটা কোনো বিভাজন সৃষ্টি করবে বলে মনে করি না। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি শক্তভাবে লড়াই করছি। প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি।মানবাধিকারকর্মী জয়নাল আবেদীনও একই আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, প্রতিযোগিতা গণতন্ত্রের সৌন্দর্য। আমি জনগণের কাছে যাচ্ছি, আশা করছি ভালো কিছু হবে।এদিকে পুরো নির্বাচনি সমীকরণের কেন্দ্রে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন—যিনি দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও তিনবারের সাবেক এমপি। বিএনপির দলীয় প্রার্থী মিলন এবং দাড়ি পাল্লার মুধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট