1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল. ড মঈন খান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটিয়েছিল. ড মঈন খান

মোঃ মামুন মোড়ল স্টাফ রিপোর্টার (নরসিংদী) 
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মোঃ মামুন মোড়ল স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান  বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের সবচেয়ে বিচক্ষণ মন্ত্রী ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খান। যেই বাংলাদেশ একসময়  অর্থ সিমাবদ্ধতা ও পলিসি সিমাবদ্ধতার কারণে দারিদ্র ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছিল সেখান থেকে মরহুম মোমেন খান খাদ্য সিমাবদ্ধতার উত্তরণ ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছিল। তিনি আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আবদুল মোমেন খানের ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন। এসময়  মঈন খান বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে। শহীদ প্র্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। তিনি আরো বলেন, আমাদের মধ্য দলমত, ভিন্নমত থাকবে তবে ভিন্ন মতের কারণে নিজেদের মধ্যে যেন শত্রæতা সৃষ্টি না হয় সে দিকে সকলের সজাগ থাকতে হবে। ড. আব্দুল মঈন খানের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রয়ী নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদ আকরামুল হাসান মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার,  মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মরহুম মোমেন খানের আত্মার মাগফেরাত কামণা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট