1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ইনক্লাবের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাজপথে সুন্দরগঞ্জ যুবদল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

ইনক্লাবের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাজপথে সুন্দরগঞ্জ যুবদল

এম মাহফুজার রহমান সুন্দরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

এম মাহফুজার রহমান সুন্দরগঞ্জ প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ
জাতীয়তাবাদী উপজেলা যুবদল ও পৌর শাখার নেতাকর্মীরা।শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি
সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি দলিয় অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য মারাত্মক হুমকি। ওসমান হাদীর ওপর হামলার মাধ্যমে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আলম জামান মিন্টু, পৌর শাখার আহবায়ক সোলেমান ইসলাম লিচু সহ আরো অনেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট