1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময়  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ জাহিদুল ইসলামের মতবিনিময় 

এস এম আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

এস এম আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রেসক্লাবের হলরুমে এই  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চলনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃজাহিদুল ইসলাম। মতবিনিময় সভায় ওসি জাহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, সন্ত্রাস দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।এ সময় তিনি আরও বলেন, থানা পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে অপরাধ দমন ও সমাজে শান্তি প্রতিষ্ঠা সহজ হবে। যেকোনো তথ্য বা সমস্যার ক্ষেত্রে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দেন তিনি।মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কয়রার সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, আঃ খালেক, প্রেসক্লাবের সহ-সভাপতি মাষ্টার আব্দুর রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধাক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রান ও পুর্নবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, সাংবাদিক নুরুল আমিন নাহিন, গীরেন্দ্রনাথ মন্ডল, মজিবার রহমান, প্রভাষক রবিউল ইসলাম, আবুল বাশার, আবু ওবায়দা, মোঃ ফারুক আজম, আরিফুর রহমান, ফয়সাল হোসেন প্রমুুখ। মতবিনিময় সভায় কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে বিভিন্ন বিষয় নিয়ে গুরত্বপুর্ন আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট