1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাইকগাছার কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার। জনগণের প্রশ্ন হত্যা না আত্নহত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

পাইকগাছার কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার। জনগণের প্রশ্ন হত্যা না আত্নহত্যা

এস আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

এস আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি 

খুলনা জেলা পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগরে ঝুলন্ত অবস্থায় বিধবা নারী রশিদা বেগম (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, কপিলমুনির কাশিমনগর গ্রামের মৃতঃ এনামুল গাজীর স্ত্রী রশিদা বেগম প্রতিদিনের ন্যায় তার ঘরে ঘুমাতে যায়। শনিবার সকালে স্থানীয়রা বাড়ীর সামনের লিচু গাছে তাকে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন, এরপর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সূত্র জানায়, মৃত দেহের নাকে ও যৌনাঙ্গে রক্তের চিহ্ন রয়েছে। ঘটনায় স্থানীয়দের দাবী, তার দেবর মহিদুল গাজী (পিতা মৃতঃ এছেম গাজী)কে ধরে শনিবার সকালে পুলিশে দিলে পুলিশ তাকে আটক করে। এদিকে তার মেয়ে ও এলাকাসীর দাবী তাকে হত্যা করা হয়েছে।মৃতের মেয়ে তাসমিরা খাতুন (১৬) বলেন, “আমার মাকে আমার ছোট কাকা মহিদুল গাজী হত্যা করেছে, কারণ সে আমার মায়ের কাছ থেকে অনেক টাকা জোর পূর্বক নিয়েছে। আমার মাকে বিভিন্ন সময় সে খারাপ প্রস্তাব দিত এবং বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতো। আমি এই হত্যাকান্ডের বিচার চাই, আমার কাকার ফাঁসি চাই।এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া বলেন, “মৃতদেহ উদ্ধার করেছি, পোস্ট মর্টেমের জন্য মেডিকেলে পাঠিয়েছি, আত্মহত্যা কি হত্যা রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচেছ না। তবে মৃতের যৌনাঙ্গে রক্তের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় বিক্ষুব্দ জনতার দাবীর মুখে তার দেবর মহিদুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট