
মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)
: সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।১৩ই ডিসেম্বর শনিবার উপজেলা যুবদল কার্যালয়ের সম্মুখে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক শফিকুল ইসলাম দুলুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজ আল আসাদ কল্লোলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপ্পু, শ্যামনগর পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব শামছুদ্দোহা টুটুল, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মতলেব হোসেন, যুগ্ম আহবায়ক এম,এম মজনু এলাহি, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল গফফার মিঠু, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সুইট, যুগ্ম আহ্বায়ক বাবলুর রহমান।এ সময় উপস্তিত ছিলেন শ্যামনগর পৌর যুবদলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের আপোষহীননেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের অধিকাংশ সময় তিনি এদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। জেল জুলুম সহ্য করে এদেশের মানুষের জন্য দেশেই থেকেছেন, নিজের বা পরিবারের কথা চিন্তা করে দেশ ত্যাগ করেননি। আজ সেই নেত্রী জীবন সংকটাপন্ন আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আবারও এদেশের মানুষের জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানের উপস্থিত নেতৃবৃন্দের আলোচনা শেষে মাওঃ আমিনুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন।