1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
উলিপুরে এনসিপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড হুইপ আখতারুজ্জামান মিয়ার উদ্বোধনে ফুলপুর-ধুরইল বারুণী মেলা শুরু সুবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

ভিডিও সংবাদ 👇👇

উলিপুরে এনসিপি মনোনীত প্রার্থীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি)-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উলিপুরে অবস্থিত আনছারী আইটি প্রতিষ্ঠান উলিপুরে এ সভার আয়োজন করা হয়। উলিপুর উপজেলা এনসিপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ (জনি) বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং উন্নয়নকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়াই এনসিপির মূল লক্ষ্য। তিনি সাংবাদিকদের মাধ্যমে জনগণের বাস্তব সমস্যা তুলে ধরার আহ্বান জানান এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক রাজনীতির প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। প্রার্থী এসব বিষয়ে নিজের পরিকল্পনা ও অবস্থান ব্যাখ্যা করেন। মতবিনিময় সভায় এনসিপির উপজেলা পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে সাংবাদিকদের সঙ্গে প্রার্থীর খোলামেলা আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট