রাকিব শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে ১৩ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪.৩০ ঘটিকায় দলীয় কার্যালয় উদ্বোধন করেন, দলের সহ-সংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ -১ কাশিয়ানী মুকসুদপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জনাব সেলিমুজ্জামান সেলিম।আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি জনাব গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ সেলিম সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।এ সময় সেলিমুজ্জামান সেলিম সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া চান দেশবাসীর কাছে। তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি দল লকডাউন দিয়েছেন। তাতে কোন লাভ হয়নি। কারণ বাংলাদেশের মানুষ একবার যাকে প্রত্যাখ্যান করে পড়ে কিন্তু আর কখনোই সেই দলের কর্মকাণ্ডের সাড়া দেয় না। দীর্ঘদিন ধরে দেশের লোক স্বাধীন ভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন নি, যেটি আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা চাই আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিব এবং ভোট দিতে গিয়ে কোন ধরনের বাধা, হুমকির সম্মুখীন যেন না হই।আগামী ফেব্রুয়ারি মাসে ১২ তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আপনারা যাবেন গিয়ে অবশ্যই আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করি।আর আমি, আপনাদের কাশিয়ানী উপজেলার মানুষ, ছেলে, ভাই ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে। আপনাদের সকলকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আমাকে এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন সেই আশা প্রত্যাশা করি।।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬