মোহাম্মদ নজরুল ইসলাম খোকন চকরিয়া উপজেলা প্রতিনিধি
চকরিয়া দারুস সুফফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় পাগড়ী প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোজ বুধবার ১০ তারিখ, চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডে আয়োজিত এ মাহফিলে ২০২৫ সালের মোট ১২ জন হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীকে দস্তারবন্দী (পাগড়ী প্রদান) করা হয়।হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীরা হলেন হাফেজ মোহাম্মদ সা'আদ, হাফেজ মোহাম্মদ আবদুল আজিজ, হাফেজ মোহাম্মদ মিজবাহ উদ্দীন, হাফেজ মোহাম্মদ সিফাত, হাফেজ মোহাম্মদ তানভীর হোছাইন, হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, হাফেজ মোহাম্মদ ইমরান হোসেন মারুফ, হাফেজ মোহাম্মদ শেফায়েত আজিজ রাজু, হাফেজ মোহাম্মদ তাহসিন আজিজ ওয়াকি, হাফেজ মোহাম্মদ সাদমানুর রহমান লাবিব, হাফেজ মোহাম্মদ ইশতিয়াক হোসেন, হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম আবিদ।মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হাবিবুল করিম অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন। সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন - মোঃ দিদারুল ইসলাম ও মোঃ এমরান হোসেন।সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনহযরত মাওলানা হানিফ সাহেব, আমিরে তাবলীগ, চকরিয়া কেন্দ্রীয় মারকাজ।আলহাজ্ব বশির আহমদ (সও.) সাহেব, স্বত্বাধিকারী, চাঁদ মিয়া হোসেন কমপ্লেক্স, বাস টার্মিনাল, চকরিয়া পৌরসভা।আমন্ত্রিত বক্তাগণ-
মাহফিলে ওয়াজ ও দোয়া পরিচালনা করেন দেশবরেন্য আলেমগণ আল্লামা হাফেজ মুফতি জসিম উদ্দিন কাসেমী সাহেব, সিনিয়র মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক, জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।আল্লামা নুরুল আবছার সাহেব, মুহাদ্দিস, দরবেশকাটা মাদ্রাসা, চকরিয়া।মাওলানা আব্দুল্লাহ আল-মারুফ সাহেব, সহকারী পরিচালক, দোহাজারী মাদ্রাসা, চট্টগ্রাম।মাওলানা আজিজুল হাসান সাহেব, বিশিষ্ট মুফাচ্ছির, শিলক মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬