1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পঞ্চগড় জেলায় বাংলাদেশের মধ্যে মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে: জেলা প্রশাসক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ

ভিডিও সংবাদ 👇👇

পঞ্চগড় জেলায় বাংলাদেশের মধ্যে মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে: জেলা প্রশাসক

মোঃ আহসান হাবী( সুমন) উপজেলা প্রতিনিধি বোদা (পঞ্চগড়)  
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মোঃ আহসান হাবী( সুমন) উপজেলা প্রতিনিধি বোদা (পঞ্চগড়)  

বাংলাদেশের এক নম্বর জেলা হিসেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান।শনিবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত ওয়ার্কশপ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন।আপনারা এই কর্মশালার মাধ্যমে আচরণবিধি জেনে গেলেন। বিশেষ করে সামজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেজন্য প্রার্থীরা নিজ নিজ দলের কর্মীদের সচেতন করবেন। প্রতিদ্বন্দ্বী সকল দলের সহযোগিতায় পঞ্চগড় জেলায় একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি সেজন্য দুই আসনের প্রার্থীদের একই মঞ্চে নিয়ে স্ব স্ব প্রার্থীর ইশতেহার ঘোষণার ব্যবস্থা করবো। আচরণবিধি লঙ্ঘনের জন্য কোন দলের সাথে পক্ষপাতমূলক আচরণ করা হবের না। ইতিমধ্যে প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচরণ বিধি লঙ্ঘন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর সকল দলের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধ পরিকর আপনারা ঐক্যবদ্ধ থাকুন যাতে কোন দুষ্কৃতকারী নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালা ও মতবিনিময় সভায় এসময় জেলা পুলিশ সুপার মো: রবিউল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মঞ্জুরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রাশেদ খান, বোদা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ হোসেন, অফিসার ইনচার্জ সেলিম মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ  গণমাধ্যমকর্মী গণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট