1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী সদর লেমুয়া ইউনিয়নে চুরি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

ফেনী সদর লেমুয়া ইউনিয়নে চুরি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

ফেনী সদর লেমুয়া ইউনিয়নে চুরি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর গ্রামে রাতের আঁধারে মোটরসাইকেল চুরি, আইনি ব্যবস্থার প্রস্তুতিতে ভুক্তভোগী

ফেনী সদর উপজেলায় চুরির ঘটনা দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রায় নিত্যদিনই কোনো না কোনো এলাকায় চুরির খবর পাওয়া যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেয়াজপুর গ্রামে রাতের আঁধারে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, চুরি হওয়া মোটরসাইকেলটি SUZUKI GIXXER Monotone (On Test) মডেলের। ভুক্তভোগী আকিব হায়দার জানান, গতকাল গভীর রাতে আনুমানিক রাত ৩টার দিকে সংঘবদ্ধ চোরচক্র তার বাড়ির বাউন্ডারি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় বাড়িতে থাকা দুটি মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে চোরেরা।

তিনি আরও জানান, চোরেরা কিছুদূর এগিয়ে গিয়ে একটি মোটরসাইকেল ফেলে রেখে অন্য মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে আশপাশে খোঁজাখুঁজি করেও চুরি হওয়া মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পরপরই বিষয়টি স্থানীয়দের জানানো হয়। এলাকায় মাইকিংসহ বিভিন্নভাবে চোর শনাক্তের চেষ্টা চালানো হলেও এখনো পর্যন্ত কোনো সাফল্য আসেনি।

 

ভুক্তভোগী আকিব হায়দার বলেন, “এ ধরনের চুরির ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি দ্রুত থানায় সাধারণ ডায়েরি ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে লেমুয়া ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধ বেড়ে গেছে।

পর্যাপ্ত পুলিশি টহল ও নজরদারি না থাকায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে।

এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি রাতে নিয়মিত টহল জোরদার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট