1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে গণসমাবেশ স্থগিত: শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতার বার্তা ড. শফিকুল ইসলাম মাসুদের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু। সোনাগাজীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে গণসমাবেশ স্থগিত: শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতার বার্তা ড. শফিকুল ইসলাম মাসুদের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর বাউফলে কালিশুরি হাই স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশ স্থগিত ঘোষণা করে ব্যানার–বিলবোর্ডসহ নির্বাচনী প্রচারের সব ধরনের সামগ্রী অপসারণের কাজ শুরু করেছেন মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা বারোটায় তিনি সমাবেশ স্থগিতের ঘোষণা দেন এবং সঙ্গে সঙ্গে প্রচার সামগ্রী খুলে নেওয়ার কার্যক্রম শুরু করেন।ড. মাসুদ বলেন,অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমাদের সবার সহযোগিতা প্রয়োজন।কেন্দ্রীয় নির্দেশনা, প্রচলিত আইন এবং নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।তিনি আরও জানান, আমিরে জামায়াত ডা.শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, তৃণমূলের যারা আমাদের প্রতি ভালোবাসা রেখে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়েছেন, তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব অপসারণ করে প্রশাসনকে সহযোগিতা করবেন।ড. শফিকুল ইসলাম মাসুদ আশা প্রকাশ করেন যে, সম্প্রীতি, সৌজন্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে আগামীর ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, কালিশুরী ইউনিয়ন আমির অধ্যাপক নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম নুর, উপজেলা সভাপতি মো. লিমন হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট