
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ কমাতে এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে মানব সেবা প্রতিদিন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের মূল উদ্দেশ্য ছিল, প্রকৃত শীতার্তদের কাছে উষ্ণতা পৌঁছে দেওয়া এবং সামাজিক দায়বদ্ধতা পালন করা।
এরই ধারাবহিকতায় নওগঁার রাণীনগরে কাশিম পুর ইউনিয়নের নগর ব্রিজ এলাকায় শনিবার সকাল ১০টায় শীত বস্ত্র বিতরণীয় অনুষ্ঠানের আয়োজন করেন মানব সেবা প্রতিদিন সংগঠন ।এতে সুবিধাভোগী মোট ৬০০জন পুরুষ ও মহিলার মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে মনোয়ার হোসেন মিঠুর সভাপতিত্বে এবং আব্দুল মতিন সরদার ও সাংবাদিক আবু রায়হানের পৃষ্ঠপোষকতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা.কে এইচ ইফতেখারুল আলম খান,অফিসার ইনচার্জ আব্দুল লতিফ,উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুবুল আলম (কচি),উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব হোসেন রাব্বী,রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুন রশীদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি
উপস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে। বিতরণ প্রক্রিয়া ছিল অত্যন্ত সুশৃঙ্খল, যেখানে সুবিধাভোগীদের তালিকা অনুযায়ী তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।সামাজিক কাজে অংশ নিতে পেরে ভালো লাগছে।বলে জানান আব্দুল মতিন সরদার ও সাংবাদিক আবু রায়হান।মানবতার সেবায় এই ক্ষুদ্র প্রচেষ্টা শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করবে । এই ধরনের কার্যক্রমে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনটি ও উপস্থিতি বর্গ গণ।