মদন প্রতিনিধি
বিপ্লবী জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর নৃশংস গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনার মদন উপজেলার ‘জুলাই যোদ্ধারা’। এই ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ মদন উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মদন উপজেলার সকল স্তরের জুলাই যোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা শরীফ ওসমানে ওপর হামলার ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। কর্মসূচিতে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে প্রতিবাদী ও জোরালো বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মো. রোমন মিয়া।
বক্তব্যে মো. রোমন মিয়া বলেন, "জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক শরীফ ওসমানে ওপর এই গুলি বর্ষণ কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি আমাদের বিপ্লব ও চেতনার ওপর আঘাত। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬