1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিমুলিয়ায় শিক্ষার্থী মারধরের প্রতিবাদে মানববন্ধন: বন্দর কর্মকর্তার অপসারণ দাবি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

শিমুলিয়ায় শিক্ষার্থী মারধরের প্রতিবাদে মানববন্ধন: বন্দর কর্মকর্তার অপসারণ দাবি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

শিমুলিয়ায় শিক্ষার্থী মারধরের প্রতিবাদে মানববন্ধন: বন্দর কর্মকর্তার অপসারণ দাবি।

আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বন্দর কর্মকর্তার অপসারণ ও পদ্মার জেগে ওঠা চরে বালুকাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলার রানীগাঁও এলাকায় পদ্মার চরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন বলেন,শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা শিক্ষার্থীর গায়ে হাত তোলার মতো জঘন্য কাজ করেছেন। আগামী সোমবারের মধ্যেই তাকে প্রত্যাহার করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শিমুলিয়া বন্দর কার্যালয় ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন,রানীগাঁওয়ের মানুষ তাদের পূর্বপুরুষের বসতভিটা ফিরে পেয়েছে। সেই জমি ড্রেজিং করে বালু কেটে বিক্রির ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সরকারের সুযোগ-সুবিধা ব্যবহার করে বিশেষ গোষ্ঠীর বালু ব্যবসা চলতে দেওয়া হবে না।
বক্তারা শিমুলিয়া ঘাটে অবৈধ ইজারা, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধেরও দাবি জানান।

অভিযোগ রয়েছে, গত শনিবার বিআইডব্লিউটিএর মাওয়া জোনের বন্দর কর্মকর্তা নেওয়াজ মো. খান জেগে ওঠা চর দখল ও ড্রেজিং করে বালু বিক্রির চেষ্টা করেন। এ সময় ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় দুই শিক্ষার্থীর মোবাইল ফোন জব্দ করে তাদের মারধর করা হয়।

স্থানীয়রা জানান,প্রায় ৪০ বছর আগে পদ্মার ভাঙনে রানীগাঁওয়ের পুরোনো বসতি নদীগর্ভে বিলীন হয়। দুই বছর আগে চর জেগে উঠলে তারা সেখানে কৃষিকাজ ও বসতি গড়ার উদ্যোগ নেন। কিন্তু দখল প্রচেষ্টায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক শেখ মো. কামাল হোসেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন নসু, দেওয়ান জহির আমীন, শওকত হোসেন, মনির হোসেন, কাওসার তালুকদারসহ স্থানীয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট