মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার
শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড কার্তুজ,২ টি হাত বোমা এবং ১৬ পিস ইয়াবা শব্দ করা হয়েছে। শুক্রবার (১২ডিসেম্বর) রাতে কোস্টগার্ড পশ্চিমজনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর ১২ টায় কোস্টগার্ড কয়রা স্টেশনের একটি টিম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড কার্তুজ,২ টি হাত বোমা এবং ১৬ পিস ইয়াবা শব্দ করা হয়। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬